কুষ্টিয়ায় ৪দিন ব্যাপি আঞ্চলিক লাইটিং ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা’২০২৪’র সমাপনি ও সনদপত্র বিতরণে ডিসি মো: এহেতেশাম রেজা
কুষ্টিয়ায় লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল , বানিজ্য মন্ত্রনালয় ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি-এ যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে (২৪ থেকে ২৭ ফেব্রæযারি) বিকাল ৩টায় অত্র সমিতির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে ৪দিন ব্যাপি আঞ্চলিক লাইটিং ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা’২০২৪’র সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সুযোগ্য জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: রেজাউর রহমান মিয়া, বিশেষ অতিথি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী খান, সাধারণ সম্পাদক এস. এম নুরুন্নবী প্রমুখ।
মেলায় ৬০স্টল স্থান পাই। সমাপনিতে জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজা প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং স্টল সদস্যদের সাথে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, লাইটিং ইঞ্জিনিয়ারিং শিল্প বাংলাদেশের ক্ষুদ্র মাঝারী শিল্প বিকাশের ক্ষেত্রে বর্তমান একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় বিনিয়োগ খাত, এ শিল্প মালিকগণ তুলনামূলক স্বল্পপুজিঁ নিয়ে তাদের নিরলশ পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন অতি প্রয়োজনিয় পণ্যসমুহ তৈরী করছে।
সেকালণে সরকার এখাতে বিনিয়োগের আস্থা খুঁজে পেয়েছে। দেশের অর্থনৈতিক বিকাশে আরও এগিয়ে যাবে প্রত্যাশা করছি। আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।
সার্বিক সঞ্চালনায় ছিলেন ইমারত হোসেন মিনু।























