চুয়াডাঙ্গার জীবননগর থেকে জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৪টি বোমা সাদৃশ বস্তু ও জিহাদি বই জব্দ করা হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, শনিবার সন্ধ্যায় জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পায় পুলিশ। জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালালে জামায়াতের ৬০ নেতাকর্মী পালিয়ে যায়। পরে উপজেলার মাধবপুর ও হাসাদহ এলাকায় অভিযান চালিয়ে ১২ জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি বোমা সাদৃশ বস্তু ও বেশকিছু জিহাদি বই জব্দ করা হয়েছে।
সম্পাদক : এ. এন. এম. তৌফিক তপন, প্রকাশক : সানজীদা নেওয়াজ। মোবাইল : 017 11 66 79 53
ইমেইল : kushtiaanusandhan@gmail.com ৫৩/১, কাজী নজরুল ইসলাম রোড কোর্টপাড়া, কুষ্টিয়া-৭০০০
Copyright © 2026 কুষ্টিয়া অনুসন্ধান. All rights reserved.