শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :12 October 2026, 11:23 PM | নিউজটি পড়া হয়েছে : 5 বার
শামা ওবায়েদ: ভারতের চলমান আন্দোলন তাদের অভ্যন্তরীণ বিষয়

ভারতের চলমান অন্দোলন পরিস্থিতির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে বাংলাদেশের কোনও মূল্যায়ন নেই। এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ভারতই তা মোকাবিলা করবে।

আজ ১২ই অক্টোবর, সোমবার ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে পথচলার কৌশল’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

ভিন্ন এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, আমরা আশা করবো, জ্বালানি মন্ত্রণালয় যে প্রস্তুতি বা পরিকল্পনা নিয়েছে, তাতে কোনও সমস্যা হবে না। যদি কোনও সমস্যা হয় এই যুদ্ধের কারণে, সেটা শুধু বাংলাদেশের জন্য স্পেসিফিক না। সারা বিশ্বই এই সমস্যার শিকার হবে, এই অসুবিধার শিকার হবে। সেটা তখন আমরা অ্যাড্রেস করবো।

এই মুহূর্তে আমরা সেই অসুবিধা দেখছি না, বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন