বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
একাত্তরের ঘাতক-দালালদের বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শৈলকুপা কবিরপুর মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে ঘটনার প্রতিবাদ জানান।
এ সময় বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব।
তারা আরো বলেন,রাজকাররা সবসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধিতা করছে এখনো তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবেনা কারণ এটা মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধুর বাংলাদেশ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর বাড়ি পিরোজপুর সদর উপজেলার ৫ নং শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামে। তিনি ২৪শে অক্টোবর মারা যান এবং রাষ্ট্রীয় মর্যাদাবিহীন তাকে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এরই প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
























