ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :14 November 2026, 7:59 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ৮-৯টি ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়মাবলির কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল সীমিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী বাহন ও অনলাইন শপিংয়ের গাড়ি প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে প্রক্টরের কার্যালয়। এর আগে ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এবং সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে। এছাড়া ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে একজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন