আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :24 November 2026, 7:34 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১০১ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তারা তৎপর রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন