কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :26 November 2026, 11:02 PM | নিউজটি পড়া হয়েছে : 3 বার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জের নেতা ফরিদপুরে গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম হারুন-অর-রশিদকে (৫২) গ্রেপ্তার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

ফরিদপুর ডিবির ভাঙ্গা জোনের ইনচার্জ সুকান্ত দত্ত জানান, আটকের পর তাকে ফরিদপুর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। হারুন-অর-রশিদ কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা এবং তিনি রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১৮ সেপ্টেম্বর রাতে কানাইপুরের কমিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে বাস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন