টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :27 November 2026, 8:55 PM | নিউজটি পড়া হয়েছে : 4 বার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার

নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ২৫ নভেম্বর একটি মিছিলের ৪০ সেকেন্ডের ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি ‘বনানীতে মা–বোনদের নেতৃত্বে জনতার মিছিল’। ভিডিওতে ‘আইতাছে রে আইতাছে, শেখের বেটি আইতাছে’ স্লোগান দিতে শোনা যায়।

বিজ্ঞাপন
তবে যাচাই করে দেখা গেছে, এটি বনানীর কোনো মিছিল নয়। মূলত ২৫ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি মিছিলের ভিডিও এটি। ‘digbijoy24.com’ নামের একটি ফেসবুক পেজে ২৫ নভেম্বর পোস্ট করা চার মিনিটের বেশি সময়ের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া গেছে। ওই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ও এর সমর্থকগোষ্ঠীর ব্যক্তিরা একই দাবি নিয়ে ভিডিওটি ছড়িয়েছেন। এ তালিকায় নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতিও রয়েছেন। শুধু ফেসবুকেই ৩৫টির বেশি পেজ ও প্রোফাইল থেকে ভিডিওটি বনানীর মিছিলের দৃশ্য বলে প্রচার করা হয়েছে। এছাড়া ‘MD Sahine Biswas’ নামের একটি ফেসবুক প্রোফাইলের ২৫ নভেম্বরের লাইভ ভিডিওর সঙ্গেও এর মিল পাওয়া যায়, যেখানে শাহিন বিশ্বাসকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।

একই ভিডিও ব্যবহার করে ভিন্ন ভিন্ন স্থানের ঘটনা বলে প্রচারের অভিযোগও রয়েছে। বনানীর পাশাপাশি ভিডিওটি ‘শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার কথা শুনেই টেকনাফে নারীরা সংসদ সদস্য বদিকে সমর্থন করে লাঠি হাতে মিছিল করেছেন’ এবং ‘রাজধানীর রমনা থানা আওয়ামী লীগের স্বাগত ও শুভেচ্ছা মিছিল’—এমন দাবিতেও ২৫ নভেম্বর ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন