হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :28 November 2026, 6:43 AM | নিউজটি পড়া হয়েছে : 12 বার
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু কর্তৃক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে দেওয়া স্বীকৃতি খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১০ দিনের মধ্যে স্পিকারকে এই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে, যার ফলে এই সময়ের জন্য বিরোধীদলীয় নেতার পদটি শূন্য থাকছে।

বিজ্ঞাপন
মামলার বিবরণ অনুযায়ী, গত ৩ জুন স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এর আগে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের দ্বৈত বেঞ্চ মামলাটি শুনানির জন্য একক বেঞ্চে পাঠান। গত শনিবার একক বেঞ্চে শুনানি শেষে বিচারপতি রাও রায় অপেক্ষমাণ রেখেছিলেন এবং শুক্রবার তা ঘোষণা করেন।

বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করেছিল। দলীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত ৯ মে স্পিকারের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয় বলে তৃণমূলের অভিযোগ। তাদের দাবি, স্পিকার সেই চিঠির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেননি, বরং পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ ওঠে।

গত ১ জুন দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। এর দুই দিন পর ৩ জুন, বিক্ষুব্ধ বিধায়কেরা বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধীদলীয় নেতা হিসেবে বেছে নেন এবং স্পিকারকে চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে ঋতব্রতকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করলে, তৃণমূলের মমতা-গোষ্ঠীর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন।

সংবাদটি শেয়ার করুন