আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :6 October 2026, 5:56 AM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সপ্তাহের টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আগা কে সরিয়ে সাহিবজাদা ফারহান কে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে পাকিস্তান। তবে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে বহাল রাখা হয়েছে।

আড়াই বছরের মধ্যে পাকিস্তান টি-টোয়েন্টি দলে ফারহান চতুর্থ অধিনায়ক। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানের দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দেন তিনি, যেখানে গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয় দলকে।
সালমান আগাকে সরানোর সুনির্দিষ্ট কোনো কারণ দর্শানো না হলেও নির্বাচকরা ইঙ্গিত দিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন দল গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। আগার নেতৃত্বে পাকিস্তান ৫০টির মধ্যে ৩১টি টি-টোয়েন্টি ম্যাচে জয় পেলেও চলতি বছরের বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়।
রাওয়ালপিন্ডিতে আগামী ৯, ১১ ও ১৩ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে রাখা হয়নি শাহিন শাহ আফ্রিদি ও বাবর আজমকে।
অন্যদিকে, গত মাসে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই ৮১ রান ও ৪ উইকেট নিয়ে নজরকাড়া পারফরম্যান্স করা অলরাউন্ডার রেজাউল্লাহ দুই ফরম্যাটের দলেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন।
১৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তবে বছরের শুরুতে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে এবার ওয়ানডে দল থেকেও ছেঁটে ফেলা হয়েছে। দলের গোপন তথ্য ফাঁসের অভিযোগে বর্তমানে পাকিস্তানের সাইবার ক্রাইম এজেন্সির তদন্তের মুখোমুখি রিজওয়ান।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, মুহাম্মদ ইমরান, খাজা নাফে, মাজ সাদাকাত, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাইম আইয়ুব, মোহাম্মদ সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আলী আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, মুহাম্মদ গাজী ঘোরি, হারিস রউফ, হাসান নওয়াজ, নাসিম শাহ, রেজাউল্লাহ, সাদ বেগ, সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন