টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :17 November 2026, 8:12 PM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এসহাক মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, গত রোববার সন্ধ্যায় ওই শিশু তার বোনের কাছে যাওয়ার পথে এসহাক মিয়ার কবলে পড়ে। এ সময় ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত এসহাক মিয়াকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুজ্জামান।

ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন