পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :16 October 2026, 10:42 AM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের

অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরাইলকে এই আহ্বান জানিয়েছে চীন। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, আজারবাইজানে এক বৈঠকে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, ফিলিস্তিন প্রশ্নকে চীন এই শতাব্দীর সবচেয়ে বড় ঐতিহাসিক অবিচার হিসেবে বিবেচনা করে আসছে।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থি। আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি স্থাপন অবৈধ বলে বিবেচিত।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও সমঝোতা অর্জনে দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র সঠিক পথ বলে চীন পুনরায় জোর দিয়েছে।

গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পথ সম্পূর্ণ উন্মুক্ত করার ওপর ওয়াং ই গুরুত্বারোপ করেন, যাতে মানবিক বিপর্যয় আরও না বাড়ে।

সংবাদটি শেয়ার করুন