বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :18 November 2026, 6:32 AM | নিউজটি পড়া হয়েছে : 5 বার
বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ

বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালিয়েছেন এবং ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ থেকেই এমনটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাওয়া হলে ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’

বিক্ষোভের বিষয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘তবে অবশ্যই আমাদের দিক থেকে বলতে পারি, অবশ্যই আমরা বিশ্বাস করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। আমরা এখানে গুরুত্ব দিই যে এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

সংবাদটি শেয়ার করুন