মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :22 October 2026, 5:45 AM | নিউজটি পড়া হয়েছে : 5 বার
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া ভাইরাল ভিডিও বিভ্রান্তিকর: মক্কা মসজিদ-এর সংবাদমাধ্যম

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে অনলাইনে ছড়ানো একটি ভিডিওকে বিভ্রান্তিকর বলেছে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ নিয়ে সংবাদ প্রচারকারী মিডিয়া প্রতিষ্ঠান ‘দ্য হোলি মস্কস’। গালফভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস মঙ্গলবার (২০ অক্টোবর) এ খবর প্রকাশ করেছে।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ মসজিদের ভেতরে অশালীন কাজের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাঁদের নাম বলা হয়েছে নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার। তবে বিবৃতিতে কোন মসজিদে ঘটনাটি ঘটেছে, তা বলা হয়নি। আর কোনো বিস্তারিতও দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদের পবিত্রতা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ইসলামী আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

মৃত্যুদণ্ডের খবর প্রকাশের পর অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে কাবা শরিফের হাজরে আসওয়াদের কাছে একজন পুরুষ ও একজন নারীকে দেখা যায়। বিভিন্ন পোস্টের ক্যাপশনে ভিডিওটিকে এই মামলার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়।

‘দ্য হোলি মস্কস’ এই দাবি নাকচ করেছে। প্রতিষ্ঠানটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছে, এই দাবিসহ ছড়ানো ভিডিওটি মিথ্যা এবং তাঁদের মৃত্যুদণ্ডের প্রমাণ নয়।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

সূত্র: খালিজ টাইমস, ২০ অক্টোবর ২০২৬;

সংবাদটি শেয়ার করুন