রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :14 November 2026, 6:36 AM | নিউজটি পড়া হয়েছে : 0 বার
রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী

রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ ১৩ই নভেম্বর, শুক্রবার দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ সময় স্থানীয়রা জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সড়কে এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেলগুলো বিস্ফোরিত হয়। কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল ছোড়ে। এ সময় ঘটনাস্থাল থেকে পালানোর সময় জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা।

পুলিশ সদস্যরা আটক জাহাঙ্গীরের সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সম্পৃক্ততা খোঁজার চেষ্টা করে শুরুতে। পরে স্থানীয়রা তার মোবাইল ফোন ঘেঁটে তার প্রকৃত পরিচিতি শনাক্ত করতে সক্ষম হন। আদাবর থানা যুবদলের নেতৃবৃন্দের সাথে তার ছবি. নিয়মিত দলীয় বৈঠকে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় তার কর্মকাণ্ডে নিশ্চিত হওয়া যায় জাহাঙ্গীর যুবদলের আদাবর থানা শাখার সক্রিয় কর্মী।

এদিকে, দারুস সালাম থানার ওসি দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই স্থানে প্রায় ১০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এসময় তাদের সহকারী হিসেবে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে পরিচয় শনাক্ত করা হয়। দেখা যায়, জাহাঙ্গীর আদাবর থানা যুবদলের একজন সক্রিয় কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

পুলিশ আরও জানায়, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন