রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :20 October 2026, 10:25 PM | নিউজটি পড়া হয়েছে : 7 বার
রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ার অপরাধে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ডের (প্রায় ৩৫ হাজার টাকা) জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সাধারণ কারো জন্য এই টাকাটা ফেলাফেলার না হলেও, রোনালদোর বিশাল আয়ের কাছে এটি যেন সমুদ্রের এক ফোঁটা জল!

ফোর্বসের হিসাব অনুযায়ী এই মৌসুমে সিআর সেভেনের মোট আয় প্রায় ৩০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩,৭০৮ কোটি টাকা। তার প্রতি সেকেন্ডের উপার্জনের সঙ্গে এই জরিমানার তুলনা করলে হিসাবটা দাঁড়ায় এরকম:

দৈনিক আয়: প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা
প্রতি মিনিটের আয়: প্রায়৭১,০০০ টাকা
প্রতি সেকেন্ডের আয়: প্রায় ১,১৭৫ টাকা
মোট জরিমানা: ২১৫ পাউন্ড (প্রায় ৩৫,০০০ টাকা)
সহজ কথায়, পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে যে অঙ্কের জরিমানা ঠুকেছে, রোনালদোর অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ জমা হতে সময় লাগে ঠিক ৩০ সেকেন্ড!

পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষ হয়তো ভেবেছিল তারকাকে বড় এক শাস্তির মুখোমুখি দাঁড় করাচ্ছে, কিন্তু রোনালদোর কাছে এই জরিমানা পরিশোধ করা মানে চায়ে এক চুমুক দেওয়ার চেয়েও কম সময়ের ব্যাপার!

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন