সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :2 October 2026, 5:44 PM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি

ঢাকার মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় গির্জা কর্তৃপক্ষের তরফে একটি অভিযোগ করা হয়েছে বলে এ থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো একসময় চুরি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা তদন্ত করছি। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।

সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। পূর্বপরিকল্পিতভাবে ক্যামেরা বন্ধ করে চুরি করা হতে পারে।

সেইন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় যাওয়ার সময় ছোট গেইটটা অর্ধেক খোলা আর তালা ভাঙা দেখতে পাই। ওপরে তাকিয়ে দেখি গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে আমাদের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের একটি পিতলের ঘণ্টা জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন