সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণোত্তর ফায়ারিং

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :10 February 2023, 5:50 AM | নিউজটি পড়া হয়েছে : 573 বার
সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণোত্তর ফায়ারিং

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীতে নব সংযোজিত টাইগার এমএলআরএস এর যৌথ জাহাজীকরণোত্তর পরিদর্শন ফায়ারিং ও স্থানীয় প্রশিক্ষণোত্তর ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ফায়ারিং পর্যবেক্ষণকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে ১২০ কিলোমিটার রেঞ্জের ক্ষমতাসম্পন্ন টাইগার এমএলআরএস এর ফায়ারিং অনুষ্ঠিত হলো, যা বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত তুরস্কের তৈরি টাইগার মিসাইল সিস্টেম আমাদের আভিযানিক সক্ষমতাকে দিয়েছে এক নতুন মাত্রা।-আইএসপিআর

সংবাদটি শেয়ার করুন