বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :15 November 2026, 6:07 AM | নিউজটি পড়া হয়েছে : 1 বার
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু

রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে। গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল (৩২) ঘটনাস্থলে অচেতন হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত জুয়েল ওই এলাকারই বাসিন্দা ছিলেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী হিসেবে কর্মরত।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, বকেয়া টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু হয়। তখন ইব্রাহীমের ঘুসির আঘাতে জুয়েল মাটিতে পড়ে যান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে রয়েছেন এবং জুয়েলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন