বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :17 November 2026, 8:29 PM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১ এর অভিযানে তাকে আটক করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এসআরবির মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে অভিযান চালিয়ে সাঈদ খোকনকে আটক করা হয় এবং পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সাঈদ খোকনের বিরুদ্ধে বর্তমানে মোট ৩১টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের ছেলে। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে আদালত সাঈদ খোকন, তার মা শাহানা হানিফসহ পরিবারের কয়েকজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন