ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :27 November 2026, 9:49 AM | নিউজটি পড়া হয়েছে : 3 বার
ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ এলাকায় যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন, যিনি শম্ভুগঞ্জ মোড় এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন
জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তারের সময় মোজাম্মেল বইঠা বানাচ্ছিলেন। অভিযানে তাঁর কাছ থেকে ২২টি বইঠা জব্দ করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, নগরে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতির অংশ হিসেবে এসব বইঠা তৈরি করা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, ফুলপুর বাসস্ট্যান্ড থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক কর্মীকে আটক করেছেন যুবদলের স্থানীয় নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুনের নেতৃত্বে তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তির নাম সেলিম মিয়া। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার উদ্দেশ্যে ঢাকায় যাওয়ার পথে যুবদলের কর্মীরা তাঁকে আটক করেন। শুক্রবার তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন