বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :4 November 2026, 6:49 AM | নিউজটি পড়া হয়েছে : 2 বার
বড়দিনে তিন কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদ্‌যাপনের জন্য তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুই কোটি টাকা অনুদানের আবেদন করা হয়েছিল, তবে প্রধানমন্ত্রী নির্ধারিত অর্থের চেয়ে এক কোটি টাকা বেশি বরাদ্দের নির্দেশনা দেন। গতকাল সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে প্রধানমন্ত্রী এই অনুদানের অনুমোদন দিয়েছেন।

বিজ্ঞাপন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারা দেশে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই বিশেষ অনুদানের প্রস্তাব করা হয়েছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুই কোটি টাকা বরাদ্দের জন্য সারসংক্ষেপ পাঠানো হলেও প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরও পড়ুন