মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

অথর
কুষ্টিয়া অনুসন্ধান নিউজ ডেক্স :   বাংলাদেশ
প্রকাশিত :3 November 2026, 8:26 PM | নিউজটি পড়া হয়েছে : 10 বার
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা

যুক্তরাষ্ট্র গতকাল সোমবার ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েেছে, ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করেছে। এই আক্রমণ আট মাস ধরে চলা ইরান যুদ্ধের অবসানের ইঙ্গিতের মাঝে, তেহরানের সঙ্গে আলোচনার অগ্রগতির সময়ে ঘটেছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির সবচেয়ে বড় দ্বীপ কেশমে চালানো এই হামলা সাম্প্রতিক সপ্তাহে গোপনে যুক্তরাষ্ট্রের সীমিত পরিসরের ধারাবাহিক হামলার সর্বশেষ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দ্বীপের উপকণ্ঠে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্রের আঘাত হয়েছে এবং অল্প সময়ের ব্যবধানে পরপর পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকজন বাসিন্দা আকাশে দুটি উড়োজাহাজ দেখেছেন বলে জানান।

হামলার বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন প্রশ্নগুলো সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কাছে পাঠায়, তবে গত রাতে এ বিষয়ে মন্তব্য জানাতে এএফপির অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেয়নি সেন্ট্রাল কমান্ড।

কয়েকজন কর্মকর্তার মতে, এসব হামলা আত্মরক্ষামূলক, যাতে ইরান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অবাধ সুযোগ না পায়। তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথ ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র এইসব হামলা প্রকাশ্যে ঘোষণা করেনি, কারণ ওয়াশিংটন বড় ধরনের সামরিক অভিযান আবার শুরুর কোনো ইঙ্গিত দিতে চায় না।

হরমুজে তেল পরিবহনের বন্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছিল, তবে সম্ভাব্য চুক্তির আশায় গতকাল তেলের দাম ৭ শতাংশের বেশি কমে গেছে।

আজ ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ হবে। ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের চেষ্টা সুপ্রিম কোর্টে খারিজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন